May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ক্যাটরিনার মা হওয়া নিয়ে উদ্বিগ্ন পরিবার

 বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ে ও সন্তান নিয়ে ভাবনা নতুন নয়। ২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ের প্রায় এক দশক আগে থেকেই অভিনেত্রী পরিবার-পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন— সংসার, স্বামী ও সন্তানকে তিনি বরাবরই বেশি গুরুত্ব দেন।

সামাজিক মাধ্যমে সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন ৪২ বছর বয়সি ক্যাটরিনা কাইফ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই অক্টোবরেই প্রথম সন্তান আসতে চলেছে অভিনেত্রীর কোলে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ক্যাটরিনা কাইফ ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল একটি পোস্টে তাদের ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন। এতে তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি করলেও, একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে বলে জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশল।

একটি সূত্র জানায়, ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে তিন বছর পর এ দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন। 

সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি তাদের অনাগত সন্তানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা সাদা পোশাকে আছেন এবং ভিকি তার উদর স্পর্শ করে আছেন। ছবিটি প্রকাশ করে তারা লিখেছেন— আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।

ভিকির ভাই সানি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ভাই-ভাবির এ সুখবর নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের পরিবারের সবাই ভীষণ খুশি। তবে পাশাপাশি কিছুটা চিন্তিতও। সানি বলেন, এটা তো খুশির খবর। সবাই খুব খুশি। তবে একই সঙ্গে সবাই খুব চিন্তিত এ জন্য যে, আমরা সবাই ওই দিনটির অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *