April 8, 2026, 3:37 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে আজ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজন করা হয়েছে।

পরিবেশ এবং গৃহায়ণ উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় অতিথি হিসেবে থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিএনপির কর্মসূচি

গুলশানে চেয়ারপারসনের অফিসে দুপুর ২টায় ‘কূটনীতিক প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে। কূটনীতিক প্রোগ্রামে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের কর্মসূচি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিকেল ৩টা ৩০ মিনিটে তার বসুন্ধরার কার্যালয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্স-এর ডেপুটি মিনিস্টার মান্যবর এ. বরিস একিঞ্চির নেতৃত্বে তুরস্কের রাষ্ট্রদূতসহ ৪ সদস্যের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়াও জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে বিকেল ৩টায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোনেস রোজি উইন্টারটনের সঙ্গে যুক্তরাজ্যের ঢাকাস্থ হাইকমিশন কার্যালয়ে এক সৌজন্য বৈঠক করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *