April 8, 2026, 2:01 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ব্যারাকে নিজ কক্ষ থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ব্যারাকে নিজ কক্ষ থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ থানার ব্যারাকের নিজ কক্ষ থেকে মোহাম্মদ মোহন মজুমদার (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। িকনস্টেবল মোহন কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের আলী মজুমদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের ডিউটি শেষে শুক্রবার ভোরে তিনি ব্যারাকে ফিরে এসে ঘুমাতে যান। পরদিন দুপুরে সহকর্মীরা খাবারের জন্য ডাকার পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

ডিসেম্বরে আসছে সংশোধিত বাজেট, বাড়তি ব্যয় নিয়ে সরকারের দুশ্চিন্তা

রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক

রংপুরে অ্যানথ্রাক্সের অর্ধশত মানুষ আক্রান্ত, দুই শতাধিক গরুর মৃত্যু

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোহন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

সহকর্মীদের উপস্থিতিতে থানায় প্রথম জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *