May 23, 2026, 2:35 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চিকিৎসা শেষে দেশে ফিরলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক :

সিঙ্গাপুরে ১২ দিনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আজ (শনিবার) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা।

দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিলে মেডিকেল বোর্ডের সুপারিশে ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান নুর।
তিনি সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং মোট ১২ দিন অবস্থান করেন।

বিজয়নগরের ঘটনার পর থেকে চিকিৎসা প্রক্রিয়া:

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর।
এতে তার মাথায় আঘাতনাকের হাড় ভেঙে যায়।

  • প্রথমে নেয়া হয় ইসলামী ব্যাংক হাসপাতালে
  • পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
  • সেখানে প্রায় ১৮ দিন চিকিৎসা নেন
  • এরপর বাসায় ফেরেন, কিন্তু শারীরিক জটিলতা রয়ে যায়
  • উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন শেষে অবশেষে তিনি দেশে ফিরেছেন। দলের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *