April 7, 2026, 8:02 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: অভিনন্দন বার্তায় ড. ইউনূস

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: অভিনন্দন বার্তায় ড. ইউনূস

জেডটিভিবাংলা ডেস্ক

বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তিতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ অক্টোবর) এ উপলক্ষে উভয় নেতা শুভেচ্ছা ও সহযোগিতার বার্তা পাঠান।

ড. ইউনূস বার্তায় বলেন, “৫০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফল দিয়েছে। এটি সত্যিই উদযাপনের মতো এক অর্জন।” তিনি আরও জানান, বাংলাদেশ ভবিষ্যতে চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে নতুন সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বার্তায় উল্লেখ করেন, “চীন-বাংলাদেশ সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। ৫০তম বার্ষিকীকে আমরা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার সুযোগ হিসেবে দেখছি। দুই দেশের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব অব্যাহতভাবে আরও এগিয়ে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *