May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, হেরে বললেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক :

সদ্য এশিয়া কাপেও আফগানদের হারিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের নিশ্চিত জয় প্রায় ছিনিয়ে নিচ্ছিলেন রশিদ খান। একাই ৪ উইকেট শিকার করে টাইগার টপ-অর্ডারে ধস নামান আফগান অধিনায়ক। পরে ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপের কথাই শোনালেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় ১৭০-১৮০ রান হতে পারতো। পুরো এশিয়া কাপ জুড়ে শট সিলেকশন আমাদের ভুগিয়েছে। এটা আসলে স্কিলের ব্যাপার না, এটা পুরোপুরি গেইম অ্যাওয়ারনেসের ব্যাপার। পুরো এশিয়া কাপে আমরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছি, এমনকি এখানেও। আশা করি আমরা শিখব এবং ভালো করতে থাকব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বকাপ। ব্যাটারদের উচিত নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া—সময় নেওয়া যেতে পারে, কিন্তু চাপের মুখে শট বাছাইয়ের ভুলটা হয়ে যায়।’

বোলিং নিয়ে রশিদ বলেন, ‘আমার মনে হয় প্রথম ৬-১০ ওভারে আমরা ভালো বোলিং করিনি। যত বেশি স্টাম্পে বল করা যায়, তত ভালো, কারণ ,বাইরে বল করলেই রান নেয়া সহজ হয়ে যায়। আমি মনে করি, আমরা যখনই নিয়মিতভাবে স্টাম্পে বল করতে শুরু করেছি এবং ব্যাটসম্যানদের প্রশ্নের মুখে ফেলেছি, তখনই ম্যাচে ফিরতে পেরেছি।’

আরও বলেন, ‘বাংলাদেশ যেভাবে শুরু করেছিল—শেষ ৮ ওভারে ৫০ রান প্রয়োজন ছিল, সেখান থেকে ফেরার জন্য সবার খুব ভালো প্রচেষ্টা ছিল। আমার এখনো মনে হয় আমরা আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টি ক্রিকেটে যখন আপনার কাছে মোমেন্টাম থাকবে তখন সেটা হারাতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *