May 23, 2026, 1:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :

ভোলার চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমির ও সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ জাকির হুসাইন ও হারুনুর রশীদ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেলাম জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। সংবাদটি সম্পূর্ন‌ই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, প্রকৃত ঘটনা আজ থেকে এক বছরের ঊর্ধ্বে ২০২৪ সা্লের ৫ জুলাই ওমর ফারুক পিতা মৃত মোঃ তোফাজ্জল হোসেন কে অর্থ কেলেঙ্কারি, সংগঠনের ফান্ডে উদ্বৃত্ত অর্থ জমা না দেয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় বহিষ্কার করা হয়েছে। ওই বহিষ্কৃত মোঃ ওমর ফারুকসহ কারো সঙ্গে জামায়াতে ইসলামীর কোন ধরনের সম্পর্ক নেই। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছেন, তারা হলুদ সাংবাদিকতার কাজ করেছেন।

জামায়াত নেতারা বলেন, সঃশ্লিষ্ট এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক সংবাদ প্রচার করা উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য প্রচার না করার অনুরোধ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *