April 7, 2026, 3:03 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মৃত স্বামীর সম্পত্তি পেতে আদালতে দ্বিতীয় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

সাভারে মৃত স্বামী হায়দার হোসেন মল্লিকের সম্পত্তি পেতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ঢাকার আদালতে মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে বাদী হয়ে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

এ মামলার আসামিরা হলেন- সামান্তা হায়দার, তার স্বামী মো. হারুন, তার ভাবি শিউলি ও ভাতিজা সায়েক মাহমুদ রাইয়ান। এদের মধ্যে সামান্তা হলেন মৃত হায়দার হোসেনের মেয়ে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, ৯ বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা যান। তবে এতো বছর পার হলেও তিনি স্বামীর সম্পদের প্রাপ্য অংশ বুঝে পাননি। বিধবা মুসলিম নারীর সম্পত্তি আত্মসাৎ করা সম্পূর্ণভাবে ইসলামি শরিয়ত অনুযায়ী নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর অপরাধ। ইসলাম বিধবা নারীকে সম্পত্তির অধিকার নিশ্চিত করেছে, যেখানে তিনি মৃত স্বামীর সম্পত্তির একটি অংশ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ প্রাপ্তির অধিকারী। এই অধিকার খর্ব করা বা সম্পত্তি আত্মসাৎ করা কেবল আইনত দণ্ডনীয়ই নয়, বরং ধর্মীয়ভাবেও চরম পাপ।

মামলার সূত্রে জানা গেছে, সাভারের হায়দার হোসেন মল্লিকের সঙ্গে ২০১০ সালে ভুক্তভোগী নাজমার পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর সাভারে স্বামীর বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। ২০১৭ সালে তার স্বামী মারা গেলে অন্যান্য ওয়ারিশরা তাকে বাসা থেকে বের করে দেন। জালিয়াতির মাধ্যমে তার প্রাপ্য সম্পদ বিক্রয় করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *