April 7, 2026, 8:39 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে অভিযোগ উঠেছে, তা নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে “হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।”

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিও-এর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

হিন্দুদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ নাকচ করার সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,”এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।”

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাঁকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত আন্দোলনকারীরা নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস জানান, তিনি প্রথমে “বিস্মিত” হয়েছিলেন। তিনি “অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন” এবং সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলেন, “আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।”

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস জাতীয় নির্বাচন দেরিতে হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *