May 23, 2026, 1:11 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মামুনের অপহরণকারীদের অবিলম্বে খুঁজে বের করুন: অধ্যক্ষ আশরাফুল হক

জুলাই যোদ্ধা মামুনের অপহরণকারীদের অবিলম্বে খুঁজে বের করার জন্য আহবান জানিয়েছেন ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

সোমবার রাজধানীর উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে অপহরণ থেকে উদ্ধারের পর গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আশরাফুল হক বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে প্রথম কেউ ঘুমের শিকার হলেন। ফ্যাসিবাদ আমলে গুম, খুন স্বাভাবিক ঘটনা ছিল। মানুষের অধিকার প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে হাসিনা প্রশাসন। জুলাইয়ের পরে নতুন বাংলাদেশে আবার কেউ গুম হবে এটি আমরা মেনে নিতে পারি না। তাই সরকার এবং প্রশাসনকে অবিলম্বে গুমের সঙ্গে সম্পৃক্ত সবাইকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী দিনে যেন কেউ কাউকে গুম করার মতো দুঃসাহস করতে না পারে।

এ সময় তার সঙ্গে ছিলেন, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান, শাহিদুর রহমান মোল্লা , জামায়াত নেতা মহিউদ্দিন খান, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতারা।

সূত্রমতে, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মাওলানা মামুনুর রশিদ গত ২২ সেপ্টেম্বর তুরাগের ধউর এলাকা থেকে গুম হন। পরে ২৬ তারিখ দুপুরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে রেখে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *