May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত, তবে ট্রফি নিল না দল

এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত, তবে ট্রফি নিল না দল

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের ফাইনাল জয়ের পরও রাজনৈতিক টানাপোড়েন ছাপ ফেলল ক্রিকেট মাঠে। পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলেও ভারতীয় দল ট্রফি বা মেডেল গ্রহণ না করেই মাঠ ছাড়ে।

ম্যাচ শেষ হওয়ার দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যক্তিগত পুরস্কারগুলো যথারীতি তুলে দেওয়া হলেও চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার সময় হঠাৎই তৈরি হয় নাটকীয়তা। সঞ্চালক সাইমন ডুল ঘোষণা দেন— ভারতীয় দল ট্রফি আজ গ্রহণ করবে না। তবে কারণ ব্যাখ্যা করেননি কেউ।

অন্যদিকে রানার্স-আপ পাকিস্তান নিজেদের পুরস্কার গ্রহণ করে। ম্যাচ সেরা তিলক ভার্মা, টুর্নামেন্ট সেরা অভিষেক শর্মা ও সর্বোচ্চ উইকেটশিকারি কুলদীপ যাদবও ব্যক্তিগত পুরস্কার নেন।

খবর অনুযায়ী, এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতেই আপত্তি ছিল ভারতের। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে আগেই এ ধরনের সিদ্ধান্তের ইঙ্গিত শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ট্রফি গ্রহণ না করেই ভারতীয়দের সেই অবস্থান স্পষ্ট হলো।

তবে ট্রফি ছাড়াও নিজেদের মতো করে শিরোপা উদযাপন করেছে ভারতীয় ক্রিকেটাররা। মাঠে দাঁড়িয়ে ছবি তুলেছেন, আনন্দ ভাগাভাগি করেছেন সতীর্থদের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *