May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নায়িকা শাবনূরকে নিয়ে যা জানালেন পূর্ণিমা

নায়িকা শাবনূরকে নিয়ে যা জানালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার একটি পুরনো সাক্ষাৎকার। সেই ভিডিওতে শাবনূরকে ঘিরে তার কিছু মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে ঢালিউডের সোনালি যুগের নায়িকাদের প্রতিযোগিতা ও সম্পর্কের গল্প।

ইন্টারভিউতে পূর্ণিমা বলেন, “তখন ফেরদৌস কিংবা আমিন খান কোনো নায়িকার সঙ্গে স্থায়ী রোমান্টিক জুটি গড়তে পারছিলেন না। পুরো ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু ছিলেন শাবনূর আপু। সবাই তার সঙ্গে কাজ করতে ব্যস্ত ছিলেন।”

তিনি জানান, নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় কিংবদন্তি নায়ক মান্নার সঙ্গে জুটি গড়েন তিনি। পূর্ণিমার ভাষায়, “মান্না ভাই নিজেই আগ্রহ দেখিয়েছিলেন। আমরা একসঙ্গে কাজ শুরু করি, ছবিগুলোও হিট হয়।”

তবে পূর্ণিমার দাবি, তাদের সাফল্যের পর শাবনূরও মান্নার সঙ্গে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেন। এরপর তৈরি হয় নতুন প্রতিযোগিতা ও নতুন পরিকল্পনার ধারা।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। কেউ কেউ পূর্ণিমার খোলামেলা স্বভাবকে সাধুবাদ জানাচ্ছেন, আবার অনেকে বিষয়টিকে ‘পুরনো প্রসঙ্গ তুলে আলোচনায় আসার চেষ্টা’ বলে সমালোচনা করছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ ধরনের স্মৃতিচারণ শুধু বিতর্ক নয়, বরং ঢাকাই সিনেমার অতীতকে বোঝার একটি মূল্যবান উপাদান। এতে উঠে আসে তারকাদের ক্যারিয়ার গঠনের বাস্তবতা ও জুটি গঠনের অন্তরালের গল্প।

যদিও শাবনূর বা পূর্ণিমা কেউই এ বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া দেননি, তবে ভাইরাল হওয়া ক্লিপটি দর্শকদের আবারও ফিরিয়ে নিয়েছে ঢালিউডের সোনালি সময়ের স্মৃতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *