May 23, 2026, 8:45 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সিদ্ধিরগঞ্জে বিএনপি‘র ৩১ দফা লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে বিএনপির ঘোষিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনসাধারণের হাতে তুলে দেন স্থানীয় নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন। এর আগে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু হয়।

এসময় মো: কামাল হোসেন বলেন, জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারে নেমেছি। ৬নং ওয়ার্ডের বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে রয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরশাদ গাজী, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *