April 7, 2026, 8:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘নিজের জীবনটা নিয়ে ভাবো’— ফেসবুকে মির্জা ফখরুলের কন্যা সামারুহ মির্জা

‘নিজের জীবনটা নিয়ে ভাবো’— ফেসবুকে মির্জা ফখরুলের কন্যা সামারুহ মির্জা
বাবার সঙ্গে সামারুহ মির্জা। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাজীবনের স্মৃতিচারণ করে কন্যা সামারুহ মির্জা বলেছেন, এখন সবার উচিত নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে ভাবা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বাবার কারাগারে থাকার সময়ের অভিজ্ঞতা এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।

সামারুহ লিখেন, জেলখানায় দেখা হলে বাবা নিজের কষ্ট নিয়ে কিছু বলতেন না; বরং আন্দোলনে ক্ষতিগ্রস্ত তরুণদের কথা বলতেন— “কারও নখ তুলে নিয়েছে, কারও শরীরজুড়ে মারের দাগ!” কেঁদেও ফেলতেন তিনি। তাদের সহায়তার জন্য পরিবারকে টাকা পাঠানোর কথাও বলতেন।

তিনি আরও লেখেন, গত পনেরো বছরে অনেকেই নির্যাতিত হয়েছেন, মাঠে-খেতে, বিলে লুকিয়ে থেকেছেন, জেল খেটেছেন। তাই এখন সময় এসেছে নিজেদের জীবন ও দেশ গড়ার দিকে মনোযোগ দেওয়ার। ক্যারিয়ার গড়ে জাতীয়তাবাদী রাজনীতি ও লিবারেল ডেমোক্রেসির চর্চা করার আহ্বান জানান তিনি।

তার ভাষায়, “মানুষের সেবা করো, কাউকে মারধর করা তোমার কাজ নয়। গণঅভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক।”

শেষে সামারুহ উল্লেখ করেন— “লাইফে সবচেয়ে জরুরি হলো ইমান আর স্ট্র্যাটেজি। আত্মবিশ্বাসী হলে রাজনীতিও সোজা হবে, তাতেই দলের সবচেয়ে উপকার হবে।”ৎ

https://www.facebook.com/permalink.php?story_fbid=122144101418855528&id=61575665844162&ref=embed_post


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *