April 7, 2026, 8:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কবে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন জাহিদ হোসেন

কবে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন জাহিদ হোসেন

অনলাইন ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত তাদেরও নেতা হবেন। আমি আগেও বলেছি, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেবেন।”

তিনি অভিযোগ করে বলেন, “নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিবসহ নেতাদের আওয়ামী লীগ কর্মীরা যে আচরণ করেছে তা ন্যাক্কারজনক। আওয়ামী লীগের ইতিহাস জনগণের পক্ষে নয়, প্রতিহিংসার রাজনীতির দিকেই তাদের ঝোঁক।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগেই। সিটের তুলনায় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। শেষ পর্যন্ত জনপ্রিয়তা, জরিপ ও স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *