April 7, 2026, 10:15 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গাজীপুরে আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

গাজীপুরে আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। টানা আড়াই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ গুদাম থেকে ধোঁয়া উড়তে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের গাজীপুর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, স্থানীয়দের জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোনের ভিত্তিতেই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ১০টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *