April 7, 2026, 3:29 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জাকেরের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে দাপট দেখাচ্ছে ভারত

জাকেরের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে দাপট দেখাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক

ম্যাচের একেবারে শুরুতে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। নতুন বলে দারুণ ধার দেখান তানজিম হাসান সাকিব, প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। এরপর স্পিন আক্রমণে এসে নাসুম আহমেদও নিয়ন্ত্রণ বজায় রাখেন। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু উইকেটের পেছনে সহজ একটি ক্যাচ হাতছাড়া করেন জাকের আলি।

সেই জীবন পেয়েই ভয়ঙ্কর হয়ে ওঠেন অভিষেক শর্মা। নাসুমকে টানা দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে শুরু করেন ঝড়। এর পর থেকে ভারতীয় ব্যাটারদের ব্যাটে ছড়ায় আগ্রাসন। ৩ ওভারে মাত্র ১৭ রান করা ভারত পরের তিন ওভারে তুলে নেয় ৫৫ রান। ফলে পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭২ রান।

পাওয়ার প্লে শেষ হতেই স্বস্তির দেখা মেলে বাংলাদেশের। সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন লেগস্পিনার রিশাদ হোসেন। শুবমান গিল আক্রমণে গিয়ে ক্যাচ দেন তানজিম হাসান সাকিবের হাতে। আউট হওয়ার আগে ১৯ বলে করেন ২৯ রান।

তবে অপরপ্রান্তে দাঁড়িয়ে নিজের ফিফটি পূর্ণ করেন অভিষেক শর্মা। মাত্র ২৫ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। নবম ওভারে আবারও আঘাত হানেন রিশাদ। এবার মাত্র ২ রান করে ফেরেন শিবম দুবে।

৯ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৯১ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *