May 23, 2026, 8:40 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এম. এ. সাইদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ফতুল্লা কাশিপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রনি (৪০) এবং ফতুল্লার নসিংপুর এলাকার মৃত নাসিরের ছেলে বশির। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৩ সালের ৪ মে নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর মসিণাবন্দ জামে মসজিদের উত্তর পাশে মাদক বেচাকেনার সময় রনি ও বশিরকে ১৫৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *