May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিয়ের আগের দিনের অনুভূতি শেয়ার করলেন তানিয়া বৃষ্টি

বিয়ের আগের দিনের অনুভূতি শেয়ার করলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নির্মিত এই নাটকে তিনি ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যাকে দেখা যাবে কনে রূপে।

শুটিং চলাকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তানিয়া বলেন, “অনেক বছর পর ধারাবাহিক নাটকে কাজ করছি। গল্পটা পারিবারিক এবং ভীষণ সুন্দর। তাই কাজ করতে ভালো লাগছে।”

বিয়ের দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তিনি জানান, আগেও অনেকবার অন-স্ক্রিন কনের চরিত্রে দেখা গেছে তাকে। তবে প্রতিটি চরিত্র আলাদা হওয়ায় কাজের অভিজ্ঞতাও ভিন্ন হয়ে দাঁড়ায়।

এবার কথা আসে বিয়ের আগের দিনের অনুভূতি নিয়ে। তানিয়া বলেন, “যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয় তাহলে বিয়ের আগের দিনের অনুভূতি অসাধারণ। আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, যেমন এই নাটকের গল্পে—তাহলে একদিকে নার্ভাসনেস, আবার অন্যদিকে এক্সাইটমেন্ট কাজ করে। কারণ নতুন একটা পরিবারে যাওয়া, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়টা বড় চ্যালেঞ্জ।”

তানিয়ার ভাষায়, পরিবারের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়ার অনিশ্চয়তাই বিয়ের আগের দিনের নার্ভাসনেসের আসল কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *