May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা নিয়ে হতাশ অ্যাঞ্জেলিনা জোলি

যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা নিয়ে হতাশ অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ করেছেন নিজের হতাশা। তিনি বলেছেন, “আমি এখন আর নিজের দেশকে চিনতে পারি না।”

গত রোববার রাতে স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নতুন সিনেমা কুত্যুর প্রিমিয়ারে হাজির হন জোলি। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।

বাকস্বাধীনতার সংকট প্রসঙ্গে জোলি বলেন, “যেকোনো কিছু যা মানুষের ব্যক্তিগত প্রকাশ ও স্বাধীনতাকে সীমিত করে বা বিভাজন সৃষ্টি করে, তা ভয়ংকরভাবে বিপজ্জনক।”

একজন শিল্পী ও নাগরিক হিসেবে সবচেয়ে বড় ভয় কী—এমন প্রশ্নে জোলি বলেন, “আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন আর তাকে চিনতে পারছি না। সবসময় আমি আন্তর্জাতিকভাবে থেকেছি—আমার পরিবার, বন্ধু, জীবন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এখন সময় এতটাই গুরুতর যে না ভেবে কিছু বলা যায় না। আমরা সবাই এক কঠিন সময় পার করছি। শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো পৃথিবীর জন্যই সময়টা অন্ধকারাচ্ছন্ন।”

উল্লেখ্য, কুত্যুর ছবির কাহিনি এক মার্কিন নারী পরিচালকের, যিনি প্যারিসের ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা খুঁজে নেওয়ার সংগ্রাম করেন। ফরাসি নির্মাতা অ্যালিস ভিনোকু পরিচালিত এ ছবির প্রথম প্রিমিয়ার হয় ৭ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *