May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রতারণার অভিযোগে অনন্ত জলিল-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে অনন্ত জলিল-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া। গত ২০ আগস্ট তিনি সাভার মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে অনন্ত জলিল ও বর্ষার পাশাপাশি রয়েছেন এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামি আকরাম। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে ১৬ সেপ্টেম্বর মুনির জামিন পান। তবে অনন্ত জলিল ও বর্ষা এখনো জামিনের আবেদন করেননি।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। কাপড়ের দাম ধরা হয় ১০ লাখ টাকা। কিন্তু এলসি না খুলে বারবার তারিখ পরিবর্তন করে অর্থ পরিশোধে টালবাহানা করেন তারা।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের চালানের মূল কপি জোর করে রেখে দেন। চালান ফেরত চাইতে গেলে টেক্সটাইলের প্রতিনিধিদের নানা অজুহাত দেখিয়ে অফিসে প্রবেশে বাধা দেওয়া হয় এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *