April 7, 2026, 1:26 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

জেডটিভিবাংলা ডিজিটাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিহত কর্মকর্তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় পরিবারের হাতে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাতিজা আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

দিদারুল ইসলামের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, “পত্রিকায় খবরটি পড়ে হতবাক হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে এমন হলো। টেলিভিশনে তার শেষ বিদায়ের সময় হাজারো মানুষের ভিড় দেখেছি—তিনি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান পেয়েছেন। নিউইয়র্কে আসার পরিকল্পনার মধ্যেই ঠিক করেছি, আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করব।”

পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম ২০২১ সালে নিউইয়র্ক পুলিশে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা হিসেবে তিনি দ্রুতই পরিচিতি পান।

উল্লেখ্য, গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান দিদারুল ইসলাম। হামলাকারী বহুতল ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর সময় দিদারুল সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করতে গিয়ে নিহত হন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে। নিহত দিদারুল ইসলামের শরীরে আট থেকে দশটি বুলেটের আঘাতের চিহ্ন ছিল বলে তার পরিবার জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *