April 7, 2026, 6:31 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, যুবলীগ নেতা আটক

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, যুবলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিম ছোড়ার পরপরই পুলিশ মিজানুর রহমানকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সফররত ড. ইউনূসের প্রতিনিধি দলে ছিলেন আখতার হোসেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ঘিরে স্লোগান দিতে থাকেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

এ ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ড. ইউনূসের প্রেস উইং এবং বিএনপি নেতাকর্মীরা এগিয়ে আসেন।

প্রতিবাদে আখতার হোসেন “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দেন। পরে পুলিশের সহায়তায় প্রতিনিধি দল গাড়িযোগে নিরাপদে এলাকা ত্যাগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *