May 23, 2026, 3:28 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন

মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মেট্রোরেলে যাত্রীচাহিদা বাড়ায় সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চালু হবে আধঘণ্টা আগে এবং রাতে বন্ধ হবে আধঘণ্টা পরে। একই সঙ্গে ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান কমে হবে সাড়ে চার মিনিট।

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে নতুন এ সময়সূচি কার্যকর হবে। পরীক্ষামূলক চলাচলের সময়ও যাত্রী পরিবহন করা হবে, খালি ট্রেন চালানো হবে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।

নতুন সূচি কার্যকর হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল বলছে, এই পরিবর্তনের ফলে মেট্রোরেলের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। গত ৬ আগস্ট রেকর্ড সৃষ্টি হয় ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ যাত্রী পরিবহনের মাধ্যমে। নতুন সূচি চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে আশা করছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *