May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। তবে প্রতিপক্ষের নাম জানা যায় সোমবার (২২ সেপ্টেম্বর) ভারত–পাকিস্তান ম্যাচ শেষে। সেই লড়াইয়ে নির্ধারিত হয়েছে সেমিফাইনালের দুই জুটি—বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে, আর ভারতের প্রতিপক্ষ হবে নেপাল।

শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভারত ৩–২ গোলে হারায় পাকিস্তানকে। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্সআপ পাকিস্তান।

অন্যদিকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ পেয়েছে ‘বি’ গ্রুপ রানার্সআপ পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে।

সেমিফাইনালের সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বিকেলে বাংলাদেশ–পাকিস্তান মুখোমুখি হবে। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ভারত–নেপাল ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *