May 23, 2026, 3:28 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গাজীপুরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৫ কর্মী দগ্ধ

রাসায়নিক গুদামে আগুন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়। পরে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ, মো. নুরুল হুদা, জান্নাতুল নাঈম, জয় হাসান ও আরও একজন। তিনি বলেন, “পাঁচজনেরই অবস্থা গুরুতর। সবার জন্য জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তবে কার কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এখনো নির্ধারণ করা যায়নি।”

এদিকে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস বা স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *