May 23, 2026, 7:49 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

মো. জোনাব আলী:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদ (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাজ্জাদুর রহমান ওই উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর তেলীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে এবং বলদিপুকুর বাসস্ট্যান্ডে মোবাইল সার্ভিসিং ও যন্ত্রাংশ বিক্রির ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে সাজ্জাদ বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেননি। এরপর স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইকিংয়ের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন। তাঁরা জানান, সাজ্জাদের মানসিক সমস্যাও ছিল।

খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে সোবহানের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও সিআইডি ক্রাইম ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *