May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ছয়টি নতুন দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন

ছয়টি নতুন দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসির দায়িত্বশীল সূত্র।

আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল উপস্থাপন করা হবে। কমিশন চাইলে শাখার প্রস্তাবে পরিবর্তন আনতে পারবে। অনুমোদনের পরই নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।

সূত্র জানায়, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দল নিবন্ধনের জন্য নির্বাচিত হয়েছে। তবে ১০টি দলের বিষয়ে পুনঃতদন্ত করা হবে এবং ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে ইসি ১৪৩টি নতুন রাজনৈতিক দলের আবেদন গ্রহণ করে। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বেশিরভাগ দলই বাদ পড়লেও ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত করা হয়। সেখানে ছয়টি দল নিবন্ধনের উপযুক্ত হিসেবে উঠে আসে।

আইন অনুযায়ী, কোনো দলকে নিবন্ধন পেতে হলে একটি কার্যকর কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০ উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটির জন্য ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হয়। এছাড়া সংসদ সদস্য থাকা বা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়াও যোগ্যতার মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দল নিবন্ধিত হলে মোট সংখ্যা দাঁড়াবে ৫৭-তে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *