May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘নাগিন’ ডাক পেয়ে উল্টো মজা নিচ্ছেন আজমেরী হক বাঁধন

‘নাগিন’ ডাক পেয়ে উল্টো মজা নিচ্ছেন আজমেরী হক বাঁধন

বিনোদন ডেস্ক

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে কখনো নাটকে, কখনো মডেলিং কিংবা সিনেমায় দেখা গেছে নতুন নতুন চমক নিয়ে। বলিউডে পদচারণা আর কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে তিনি পৌঁছে গেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও।

তবে আলোচনার মঞ্চে যেমন জায়গা করে নেন, তেমনি সমালোচনার মুখেও পড়েন বাঁধন। একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ছড়ানো হয়েছিল ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা র’-এর এজেন্ট’ তকমা। এবার নতুন করে তাকে নিশানা করেছে সাইবার বুলিরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বাঁধন লিখেছেন, “আমি জীবনের সেরা সময় কাটাচ্ছি। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডারও আপগ্রেড হয়েছে—এবার নতুন শব্দ হলো ‘নাগিন’!”

তিনি আরও মজার ছলে যোগ করেন, “মানুষ আমাকে অনেক নামে ডেকেছে, তবে এই নামটা একেবারেই নতুন। আর সত্যি বলতে ‘নাগিন’ নামটা আমার বেশ পছন্দ হয়েছে। সবাই সাবধান, শহরে নাগিন আজমেরী হক।”

তার এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ হাস্যরসে সাড়া দিচ্ছেন, আবার কেউ মানসিক সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *