May 23, 2026, 7:49 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে যুবক গ্রেপ্তার

অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে এক যুবকের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিও ভাইরালের পরপরই বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাবিদ হাসান (২০)। তিনি উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার মনির হোসেন ওরফে দরপন মিয়ার ছেলে।

ভিডিওতে দেখা যায়, সাবিদের হাতে একটি পিস্তল ও গুলিভরা ম্যাগাজিন। ক্যামেরার সামনে অস্ত্র তাক করে তিনি দেখাচ্ছিলেন সেটি। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল— “২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পিস্তল এটি।”

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট নিজ বাড়িতে সাবিদ তার খালাতো ভাই রাকিব (২৪) ও রাকিবের বন্ধু আল আমিনকে নিয়ে ভিডিওটি ধারণ করেন। রাকিবের বাড়ি ঢাকার মিরপুরে। ভিডিওটি পরে সাবিদের মোবাইল ফোন থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাবিদ জানায়, ভিডিও করার পর অস্ত্রটি রাকিব ও আল আমিন নিয়ে গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “ভিডিওতে যে যুবককে দেখা গেছে তাকে আটক করা হয়েছে। তবে এখনো অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অস্ত্রটি কোথা থেকে এলো এবং কীভাবে তার হাতে গেল।”

তিনি আরও জানান, সাবিদকে জিজ্ঞাসাবাদ চলছে। সে কোনো রাজনৈতিক সংগঠন বা চক্রের সঙ্গে জড়িত কি না, তাও তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *