May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে সরানো হলো

জাতির উদ্দেশে হঠাৎ ভাষণ দেবেন মোদি, ভারতে চলছে নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান নতুন জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন।

গত বছরের ২৮ আগস্ট সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।

তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনে একাধিক বিতর্ক তৈরি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অভিযোগ, সচিব ও সংস্থা প্রধান নিয়োগে সমালোচনা এবং জেলা প্রশাসক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের কথাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

প্রশাসনিক অস্থিরতা এবং সমালোচনার মাঝেই শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মোখলেস উর রহমানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *