May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে ছন্দে বাংলাদেশ!

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে ছন্দে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় টাইগাররা। এ জয়ে সুপার ফোরে দারুণ সূচনা করল সাকিব আল হাসানের দল।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। এছাড়া আসালঙ্কা করেন ২১ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। এছাড়া শেখ মেহেদি ২টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১ রানে তানজিদ হাসান তামিম আউট হয়ে যান শূন্য রানে। এরপর লিটন দাস ও সাইফ হাসান গড়েন ৫০ রানের জুটি। তবে ২৩ রান করে লিটন আউট হলে ভাঙে সেই জুটি।

এরপর ইনিংস গড়েন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। দুইজনই খেলেন দারুণ ইনিংস। হৃদয় ৪৫ বলে করেন ৬১ রান, যা তার ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। সাইফ হাসান করেন ৫৮ রান। শেষদিকে শামীম পাটোয়ারীর ১৪ রানের অপরাজিত ইনিংসে নিশ্চিত হয় জয়।

শেষ ওভারে দু’টি উইকেট হারালেও ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ও শানাকা ২টি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *