May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নতুন শিক্ষাবর্ষে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

নতুন শিক্ষাবর্ষে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে দেরি হলেও আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “গত বছর নভেম্বরে বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল। এবার সেপ্টেম্বরেই অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জানুয়ারিতে শিক্ষার্থীরা বই পায়। এরইমধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে, বাকিগুলোও সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, “যাচাই-বাছাই করে নিশ্চিত করা হবে কোন প্রতিষ্ঠানের বইয়ের মান কেমন, কাগজের গুণগত মান ঠিক আছে কি না, এবং কেউ একাধিক বই পাচ্ছে কি না। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা হবে।”

তিনি বলেন, “গতবার শিক্ষার্থীরা বই পেতে মার্চ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এবার আমরা চেষ্টা করছি যাতে জানুয়ারিতে বই হাতে পৌঁছায়।”

বই ছাপানোর প্রতিষ্ঠান নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এ মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। যাচাই-বাছাই করার পর আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিষ্ঠান ঠিক করা হবে।”

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই বই পাবে এবং অনিয়ম রোধে আরও কঠোর নজরদারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *