May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আমিরাতে ভিসা নিষেধাজ্ঞার খবর সত্য নয়

আমিরাতে ভিসা নিষেধাজ্ঞার খবর সত্য নয়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশসহ ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে—এমন খবর শনিবার বাংলাদেশি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে সরকারের প্রেস উইং বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতেই সিএ প্রেস উইং ফ্যাক্টস (CA Press Wing Facts)-এর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, গণমাধ্যমগুলো একটি বেসরকারি ভিসা প্রসেসিং ওয়েবসাইট UAEVisaOnline-এর তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে। কিন্তু আমিরাত সরকারের পক্ষ থেকে এমন কোনো নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি।

বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাতের সরকার আমাদের কাছে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোনো তথ্য পাঠায়নি। গণমাধ্যমগুলো ভিসা সেন্টারের একটি আর্টিকেল উদ্ধৃত করেই এমন খবর প্রকাশ করেছে, যা বিভ্রান্তিকর।”

রাষ্ট্রদূত আরও মনে করেন, ওয়েবসাইটটির এই প্রচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তিনি জানান, ইতোমধ্যে প্রবাসীরা ভিসার জন্য অনলাইনে আবেদন করছেন এবং আবেদন গ্রহণও করা হচ্ছে।

তিনি জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় ভিসা সংক্রান্ত বিষয়ে সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে ২২ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ করবে দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *