May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মাতৃত্বের আভাস! ক্যাটরিনার ফটোশুট ঘিরে জল্পনা তুঙ্গে

মাতৃত্বের আভাস! ক্যাটরিনার ফটোশুট ঘিরে জল্পনা তুঙ্গে

বিনোদন ডেস্ক:
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন—এমন গুঞ্জন বহুদিন ধরেই বলিউড পাড়ায় ঘুরপাক খাচ্ছে। তবে এবার সেই গুঞ্জনে যেন নতুন করে হাওয়া দিল তার এক সাম্প্রতিক ফটোশুট। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে ক্যাটরিনার বেবিবাম্প স্পষ্ট বলেই দাবি করছেন অনুরাগীরা।

চেরি রঙের একটি পোশাকে বিজ্ঞাপনী শুটে অংশ নিতে দেখা যায় ক্যাটরিনাকে। সেই শুটের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। ছবিতে তার স্থূলতা নয়, বরং সুস্পষ্ট গর্ভাবস্থার লক্ষণই খুঁজে পাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই মনে করছেন, এটি হয়তো তার মাতৃত্বকে কেন্দ্র করে করা একটি পরিকল্পিত ফটোশুটও হতে পারে।

এর আগে জুলাই মাসে আলিবাগে ছুটি কাটাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন ক্যাটরিনা। ঢিলেঢালা পোশাক এবং সংরক্ষিত চলাফেরা দেখে তখন থেকেই গুঞ্জনের শুরু। যদিও অভিনেত্রী বা তার স্বামী ভিকি কৌশল তখনও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক সূত্র জানিয়েছে, ক্যাটরিনার সন্তান জন্মের সম্ভাব্য সময় অক্টোবরের মাঝামাঝি থেকে মাসের শেষ দিক পর্যন্ত। চিকিৎসকের দেওয়া ডিউ ডেটও সেই সময়ের মধ্যেই।

পরিবারের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, দম্পতি এখনই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, সন্তানের জন্মের পরেই বিষয়টি জানানোর পরিকল্পনা রয়েছে তাদের।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই ক্যাটরিনার মাতৃত্ব নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেছে। তবে এবার যেন সেই জল্পনায় বাস্তবতার ছোঁয়া মিলছে—এমনটাই মনে করছেন বলিউডভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *