April 7, 2026, 3:11 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায়

বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায়

নিজস্ব প্রতিবেদক

পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় ন্যূনতম দর বা নগদ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিধি বাতিল করেই এই পরিবর্তন আনা হচ্ছে। ফলে এখন থেকে আমদানিকারকরা যে কোনো পরিমাণে পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারবেন।

এই নির্দেশনা অন্তর্ভুক্ত করা হচ্ছে নতুন আমদানি নীতি আদেশে, যা ২০২৫ থেকে ২০২৮ মেয়াদে কার্যকর থাকবে। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় খসড়া প্রণয়ন করেছে। আগামী সপ্তাহের শুরুতেই বাণিজ্য সচিব মাহবুবুর রহমান খসড়াটির মূল বিষয়গুলো বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে উপস্থাপন করবেন। উপদেষ্টার পর্যবেক্ষণ যুক্ত করার পর নীতিটি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

বাণিজ্য সচিব জানান, “এলসির পরিমাণ ও ন্যূনতম দর-সম্পর্কিত বাধ্যবাধকতা নতুন নীতিতে আর থাকছে না। অনুমোদনের পর তা কার্যকর হবে।”

উল্লেখ্য, বিদ্যমান আমদানি নীতি আদেশ (২০২১-২৪ মেয়াদ) শেষ হয়েছে ২০২৪ সালের জুনে। নতুন নীতি তৈরির কাজ এক বছরেরও বেশি সময় ধরে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *