May 23, 2026, 7:49 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবি নিয়ে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করে ওয়ার্ড বিএনপি।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন। তিনি বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ হবে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। তখন আর কেউ রাষ্ট্রক্ষমতায় গিয়ে স্বৈরাচারী আচরণ করতে পারবে না।”

তিনি আরও আহ্বান জানান—বিএনপির নামে যদি কেউ সন্ত্রাস, দখল বা ভুমিদস্যুতার মতো কর্মকাণ্ডে জড়ায় তবে স্থানীয়রা তাকে প্রতিহত করে পুলিশের কাছে সোপর্দ করবেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুর উদ্দিন নুরু, বিএনপি নেতা আকবর হোসেন, নূরুল আমিন বিপ্লব, মো. সুজন, মো. সুলতান, মো. মামুন ও শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *