May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শাকিব খানের ‘প্রিন্স’-এ নায়িকা পাকিস্তানের হানিয়া আমির!

শাকিব খানের ‘প্রিন্স’-এ নায়িকা পাকিস্তানের হানিয়া আমির!

বিনোদন প্রতিবেদক

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঘিরে দর্শকের আগ্রহ চরমে। ছবিতে নায়কের বিপরীতে কে থাকবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কলকাতার ইধিকা পাল ও বাংলাদেশের তানজিন তিশার নাম শোনা গেলেও এবার আলোচনায় উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম।

সিনেমার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, শিগগিরই ঢাকায় আসছেন হানিয়া আমির। সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আসার সময়েই প্রযোজক-পরিচালকরা তার সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবেন। সবকিছু ঠিক থাকলে হানিয়াকে নিয়েই ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

জানা গেছে, হানিয়া আমিরকে নায়িকা হিসেবে নেওয়ার ব্যাপারে শাকিব খানের কাছ থেকেও প্রযোজকরা ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন। তবে শুধু হানিয়াই নন, ছবিতে থাকবেন আরও তিন নায়িকা। এর মধ্যে দুটি চরিত্র হবে প্রাধান্যপূর্ণ, আরেকজন নতুন মুখকে দেখা যাবে ফ্রেশ লুকে।

‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড), সঙ্গে যুক্ত আছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *