April 7, 2026, 11:34 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব বিশেষজ্ঞদের

সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে সংবিধান আদেশ (সিও) জারির সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ আদেশ কার্যকর করার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করে জনগণের অনুমোদন নেওয়া উচিত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত সংলাপে এ সুপারিশ আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তৃতীয় দফা আলোচনার তৃতীয় দিনেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের পথ খুঁজে বের করার চেষ্টা করে ঐকমত্য কমিশন। সেই বৈঠকেই বিশেষজ্ঞরা স্পষ্ট করেন—অন্তর্বর্তী সরকার চাইলে সংবিধান আদেশ জারি করে জুলাই সনদের মৌলিক সংস্কারগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর করতে পারে।

তাদের মতে, এ সংবিধান আদেশকে জনগণের অনুমোদনের আওতায় আনতে একই দিনে গণভোট আয়োজন করা প্রয়োজন। গণভোটে অনুমোদিত হলে আদেশটি প্রণয়নের তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *