May 23, 2026, 6:55 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারি মোসলেম উদ্দিন কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত হলো নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কলেজের অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নিয়ম-কানুন, শিক্ষা পরিবেশ, নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে কলেজ জীবনের গুরুত্ব তুলে ধরেন এবং উচ্চশিক্ষার জন্য প্রস্তুতির পাশাপাশি পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে।

নবীন শিক্ষার্থীরাও প্রথম দিনেই এমন প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *