May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাংলাদেশের সামনে সুপার ফোরের জটিল সমীকরণ

বাংলাদেশের সামনে সুপার ফোরের জটিল সমীকরণ

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে দুর্দান্ত শুরু করলেও টিকে থাকার লড়াইয়ে এখন কঠিন সমীকরণে আটকে গেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরে গেছে লিটন দাসের দল। ফলে সুপার ফোরে জায়গা করে নিতে হলে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

আজ জিতলে কি সুপার ফোর নিশ্চিত? না, শুধু আজকের জয়ই যথেষ্ট নয়। আজ বাংলাদেশ জিতলে পয়েন্ট দাঁড়াবে ৪। শ্রীলঙ্কার পয়েন্ট ইতোমধ্যে ৪। আফগানিস্তানের একটি ম্যাচে রয়েছে ২ পয়েন্ট।বাংলাদেশ যদি আজ জিতে, আর শ্রীলঙ্কা পরের ম্যাচে আফগানিস্তানকে হারায়—তবে সুপার ফোর নিশ্চিত টাইগারদের জন্য।

যদি আফগানিস্তান জিতে যায়? সেক্ষেত্রে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান—তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে সমান ৪। তখন নির্ধারণ হবে নেট রানরেটের ভিত্তিতে।বাংলাদেশের নেট রানরেট (-০.৬৫০) বর্তমানে খুবই খারাপ অবস্থানে। শ্রীলঙ্কার (+১.৫৪৬) এবং আফগানিস্তানের (+৪.৭০০) চেয়ে অনেক পিছিয়ে। তাই সুপার ফোরে উঠতে হলে শুধু জয় নয়, দরকার বড় ব্যবধানে জয়—যাতে রানরেটের উন্নতি হয়।

আজ হারলে কী হবে? বাংলাদেশ আজকের ম্যাচে হারলে কোনো সমীকরণই কাজে লাগবে না। পয়েন্ট থাকবে ২। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট হবে ৪। তখন বাংলাদেশের বিদায় একরকম নিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *