April 7, 2026, 6:43 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রাজশাহীর দুর্গাপুরে জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড হস্তান্তর

রাজশাহীর দুর্গাপুরে জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড হস্তান্তর

রাজশাহী প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতে দেশে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে প্রথমবারের মতো এক আহত জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে এ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন জুলাই যোদ্ধা মো. সোহাগ আলীর হাতে এ কার্ড তুলে দেন। আহত সোহাগ দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের জুগিশো গ্রামের বাসিন্দা এবং মো. আলাউদ্দিন খামারুর ছেলে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। এ সময় দুর্গাপুর থানা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসআই রিপন কুমার দাস।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমীন বলেন, “স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে আজ একজন জুলাই যোদ্ধাকে স্বাস্থ্য কার্ড দেওয়া হলো। ধাপে ধাপে অন্যান্য আহত যোদ্ধাদেরও এ সুবিধার আওতায় আনা হবে।”

সেই ভয়াবহ জুলাই আন্দোলনের দিনটির কথা স্মরণ করে আহত সোহাগ আলী বলেন, “আমরা সেদিন রাজপথে নেমেছিলাম গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। কিন্তু স্বৈরশাসনের পৃষ্ঠপোষকতায় কিছু শক্তি আমাদের ওপর বর্বর হামলা চালায়। মাথায়, কানে, হাতে ও পেটে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। তবুও আমাদের আন্দোলনের মনোবল ভাঙেনি।”

স্বাস্থ্য কার্ড হাতে পেয়ে আবেগাপ্লুত সোহাগ আলী আরও বলেন, “এই কার্ড আমাদের চিকিৎসা সেবায় সহায়তা দেবে, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে আমরা কখনো এই কার্ড পাওয়ার আশায় রাজপথে নামিনি। আমরা জীবন বাজি রেখে লড়েছি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *