May 23, 2026, 6:55 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ফেনী প্রতিনিধি:

ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে গণপিটুনিতে মনছুর আহম্মদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষ্মীপুর গ্রামের কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মনছুর আহম্মদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কাজির ঘাটলা গ্রামের সুলতান আহম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীররাতে কবিরের অটোরিকশা গ্যারেজে অজ্ঞাত এক ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে। পরে চোর সন্দেহে স্থানীয়রা তাকে মারধর করে পাশের জমিতে ফেলে দেয়।

রোববার ভোরে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মনছুর আহম্মদের মরদেহ উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কিত এবং সতর্কতার প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *