May 23, 2026, 6:55 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বামনডাঙ্গায় ট্রেনের বগি-ইঞ্জিন বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বামনডাঙ্গায় ট্রেনের বগি-ইঞ্জিন বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল একটি যাত্রীবাহী ট্রেন। বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে হঠাৎ করে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগির সংযোগ ছিঁড়ে বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির পর ছাড়ে। ঠিক সেই সময় বিকট শব্দে ‘ক’ ও ‘খ’ বগির সঙ্গে ‘ট’ ও ‘ঠ’ বগির সংযোগের হুক ভেঙে যায়।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, “সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হননি। যাত্রীরাও নিরাপদে আছেন।”

পরে করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে নতুন হুক এনে মেরামতের কাজ সম্পন্ন করা হয়। মেরামতের পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সময়মতো সমস্যা ধরা পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *