May 23, 2026, 6:05 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা পূর্বপাড়া এলাকায় কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় কৃষক আব্দুস সালাম কলাবাগানে প্রবেশ করলে লুঙ্গি পেঁচানো অবস্থায় গলায় ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের বাসিন্দা লিলতাব হোসেনের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহেল। রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন দিলে মোবাইল বন্ধ পান।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে, হত্যাকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *