April 7, 2026, 6:33 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ডাকসুর শীর্ষ তিন পদে শিবিরপন্থীদের জয়

ডাকসুর শীর্ষ তিন পদে শিবিরপন্থীদের জয়

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি শীর্ষ পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবিরপন্থী প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ পান ১০ হাজার ৭৯৪ ভোট। ছাত্রদল সমর্থিত প্রতিদ্বন্দ্বী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাত পৌনে ২টা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটকেন্দ্রভিত্তিক হিসেবে কিছু হলে সর্বোচ্চ ৮৮ শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। সূর্যসেন হলে ভোটের হার সর্বোচ্চ (৮৮ শতাংশ), আর শামসুন নাহার হলে সর্বনিম্ন (৬৩.৬৭ শতাংশ)।

এবারের নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *