May 23, 2026, 5:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর হেফাজতে

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় ফারজানা আক্তার কলি (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কলি পরাগলপুর গ্রামের প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।

নিহতের মা আমেনা বেগমের অভিযোগ, সন্তান না হওয়ায় মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, শুক্রবার স্বামী ওমর ফারুক ওমান থেকে দেশে ফেরার পর থেকে কলির বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ কমে যায়। সোমবার রাত ৯টার দিকে শাশুড়ি তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসকের নির্দেশে অলংকার খুলে রাখার কথা বললে অলংকার নিয়ে পালিয়ে যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, কলিকে হাসপাতালে আনার সময় তিনি মৃত ছিলেন।

জোরারগঞ্জ থানার এসআই হান্নান আল মামুন জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গলার পেছনে দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বশুরকে হেফাজতে নেওয়া হয়েছে, অন্যরা পলাতক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *