May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাকসু নির্বাচনে শিবির প্যানেলে সনাতন ধর্মাবলম্বী প্রার্থী

রাকসু নির্বাচনে শিবির প্যানেলে সনাতন ধর্মাবলম্বী প্রার্থী

জেডটিভিবাংলা ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে চমক হিসেবে হাজির হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সুজন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রার্থিতা ঘোষণা করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুজন বলেন, “শিবিরের আদর্শ ও নীতিবোধ আমাকে সবসময় আকর্ষণ করেছে। তারা মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করে। দেশের কল্যাণে তাদের দায়বদ্ধতা আমাকে অনুপ্রাণিত করেছে।”

সুজন মনে করেন, তাদের সম্মিলিত প্যানেলে যোগ্য ও মেধাবী প্রার্থীদের সমন্বয় রয়েছে। তিনি বলেন, “এখানে সততা, নেতৃত্বগুণ ও সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে আসা প্রার্থীরা রয়েছেন। ভদ্র ও মার্জিত আচরণে তারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করবেন। আমি বিশ্বাস করি, এই প্যানেল ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনবে।”

প্রতিশ্রুতি দিয়ে সুজন জানান, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে রাকসুতে আওয়াজ তোলা। তিনি বলেন, “এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা। আমি চাইব, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের মতামত রাকসুতে প্রতিফলিত করতে।”

গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামের এ প্যানেলে রয়েছেন তিনজন নারী প্রার্থী, একজন সনাতন ধর্মাবলম্বী প্রার্থী (সুজন চন্দ্র), জিএস পদে সাবেক সমন্বয়ক, একজন সাংবাদিকসহ আরও কয়েকজন তরুণ প্রার্থী।

রাকসু নির্বাচনে শিবিরের এ উদ্যোগকে অনেকেই বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির দিক থেকে নতুন ধারা হিসেবে দেখছেন।

সূত্র: আমার দেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *