May 23, 2026, 1:51 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফার্মগেট-মালিবাগে অবৈধ ওয়াকিটকি বিক্রি, র‍্যাব-বিটিআরসির যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার

ফার্মগেট-মালিবাগে অবৈধ ওয়াকিটকি বিক্রি, র‍্যাব-বিটিআরসির যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশ জব্দ করেছে র‍্যাব ও বিটিআরসি। এ সময় অনলাইন ভিত্তিক বিক্রেতা আনিকুল ইসলাম নাঈম (৩৫) এবং তার সহযোগী সাব্বির আহমেদকে (২৫) গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতভর পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে— ৫৮টি ওয়াকিটকি সেট, ২৯০টি ব্যাটারি, ৫৯৫টি চার্জার, ২৫০টি ক্লিপ ও ২৫০টি ফিতা।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, সরকারি অনুমোদন ছাড়া ওয়াকিটকি সেট বিক্রি ও ব্যবহার আইনত দণ্ডনীয়। অথচ গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ‘বোয়াফাং হ্যান্ডি’ নামে অনলাইন পেজের মাধ্যমে অবৈধভাবে এসব যন্ত্রপাতি আমদানি ও বিক্রি করছিলেন।

তিনি আরও জানান, অবৈধ ওয়াকিটকি ব্যবহার করে অনেক অপরাধী ভুয়া র‍্যাব, ডিবি, এনএসআই বা পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো অপরাধ সংগঠিত করছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রকৃত সদস্যদের কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

গ্রেপ্তাররা স্বীকার করেছেন, চীন থেকে ডোর-টু-ডোর অনলাইন সার্ভিসে এসব ওয়াকিটকি ৮০০ থেকে ১,০০০ টাকায় আমদানি করে ২,০০০ থেকে ৫,০০০ টাকায় বিক্রি করতেন।

এ ঘটনায় শাহজাহানপুর ও শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আনিকুল ইসলাম নাঈমকে শাহজাহানপুর ও সাব্বির আহমেদকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *