May 22, 2026, 10:49 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন উৎসবের আমেজে।

কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কেন্দ্রে কয়েকজন প্রার্থীর প্রচারপত্র বিলি করতে চাইলে কর্তব্যরত কর্মকর্তারা সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে, এরপর শুরু হবে গণনা। পুরো ক্যাম্পাসে নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, দীর্ঘদিন পর ডাকসুর ভোটে অংশ নিতে পেরে তারা আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *